শ্রীমঙ্গলে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত - Dnet

শ্রীমঙ্গলে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত

February 15, 2026

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫ । ১৫:২৮

শ্রীমঙ্গলে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সুশাসন, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক পাবলিক টাউন হল সভা।

নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে, ডিনেট এর সহযোগিতায় এবং সিভিক এনগেজমেন্ট ফান্ড এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

টাউন হল সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ। তারা তাঁদের বিভাগীয় কার্যাবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রায় ১০০ জন নাগরিকের সামনে তুলে ধরেন এবং বিভিন্ন সরকারি ভাতা প্রাপ্তির নিয়ম সম্পর্কেও জানান। এসময় উপস্থিত নাগরিকদের পক্ষ থেকে অনেকেই তাদের সরাসরি প্রশিক্ষণ, ভাতা এবং ক্ষুদ্র ঋণ বিষয়ক প্রশ্ন করেন। উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ অত্যন্ত সাবলীলভাবে এসব প্রশ্নের উত্তর প্রদান করেন। প্রসঙ্গত ২৭ মাসব্যাপী নাগরিক সমন্বয় প্রকল্পটি সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন্স এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর আর্থিক সহায়তায় সিভিক এনগেজমেন্ট ফান্ড এর অধীনে পরিচালিত হচ্ছে। ডিনেট চারটি স্থানীয় সহযোগী সংস্থার সঙ্গে অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংস্থাগুলো হলো- শ্রীমঙ্গল প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা, কমলগঞ্জ জনকল্যাণ কেন্দ্র, কুলাউড়া নিঃস্ব সহায়ক সংস্থা এবং বড়লেখার প্রচেষ্টা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়ক জয়নাল আবেদীন, প্রজেক্ট ম্যানেজার আসিফ আহমেদ তন্ময়, প্রজেক্ট অফিসার (ফিল্ড) মোঃ সিরাজুস সালেকিন রাজিব এবং নির্বাহী পরিচালক রেজাউল কবির লস্কর।