কুলাউড়ায় স্থানীয় সরকারের মধ্যে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিতে সভা অনুষ্ঠিত
February 15, 2026

প্রকাশিত: ৬ ডিসেম্বর (শনিবার), ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় স্থানীয় সরকারের মধ্যে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানটি নিঃস্ব সহায়ক সংস্কার (এন এস এস) উদ্যোগে এবং ডিনেটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে নিজ নিজ এলাকার নানাবিধ সমস্যা ও এসব নিরসনে প্রস্তাবনা, স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের মান, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ঘাটতির বিষয় তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে ইউএনও এবং স্ব স্ব বিভাগের কর্মকর্তাগণ এসব বিষয়ের ব্যাখ্যা ও সুরাহার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নিঃস্ব সহায়ক সংস্থার প্রকল্প পরিচালক আসিফ হোসেন তন্ময়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র ভৌমিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম। নিঃস্ব সহায়ক সংস্থার প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নিঃস্ব সহায়ক সংস্থার কো-অর্ডিনেটর সাদেকা ভূঁইয়া, ভিডিওর নির্বাহী পরিচালক শাহিন আহমদ, সাকোর নির্বাহী পরিচালক শামীম আহমদ, আলিমুজ্জামান, প্রেস ক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেস ক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী প্রমুখ।
+8809 6060 03638




